ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটের আসন সংখ্যা ৪টিই থাকবে: হাইকোর্ট
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ০৫:০২ পিএম | আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ০৫:০২ পিএম
বাগেরহাট জেলায় সংসদীয় আসনে চারটি পরিবর্তে তিনটি করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে সেই সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছেন, বাগেরহাটের আসন সংখ্যা চারটিই থাকবে। এক্ষেত্রে গাজীপুরের আসন সংখ্যা ছয়টি নয়, আগরে মতো পাঁচটিই থাকবে বলে রায় দিয়েছেন আদালত।
সোমবার (১০ নভেম্বর) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। দীর্ঘ সময় ধরে এই কাঠামো বজায় ছিল। তখনকার সীমানা ছিল: বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।
সম্প্রতি প্রকাশিত ইসির চূড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।
ভোটারের হার হিসেবে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এর প্রতিবাদে বাগেরহাটে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উচ্চ আদালতের রায় বাগেরহাটবাসীর পক্ষেই গেল।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ