বেগম খালেদা জিয়ার
জানাজায় নিহত জুলাই যোদ্ধার বাবার পরিবারের পাশে তারেক রহমান
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ১২:২১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ১২:২১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মারা যান জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন।
খবর পেয়ে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ছুটে যান দলের স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ সভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় তিনি মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন।
ডা. পারভেজ রেজা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন মারা যান। জানাজায় মানুষের প্রচণ্ড ভিড় ছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব-এর সহ-সভাপতি ডা. এ কে এম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮