সস্ত্রীক মাদুরোকে আজ যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ০১:০০ পিএম | আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ০১:০০ পিএম
নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় তাদেরকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।
মাদুরো শুরু থেকেই তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন।
গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেন মার্কিন সেনারা। এরপর নিউ ইয়র্কে এনে তাদেরকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।
সূত্র : বিবিসি
আরও পড়ুন
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- মার্কিন নাগরিকদের ইসরায়েলসহ ১৪ দেশ ত্যাগের নির্দেশ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০
- যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য