আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১০:৪৪ এএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত