মায়ানমারের ৫৩ অনুপ্রবেশকারী বিজিবির হাতে আটক
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ০৩:২১ পিএম | আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ০৩:২১ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, মায়ানমার থেকে সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৫৩ জনকে আটক করেছে বিজিবি।
আজ রবিবার (১১ জানুয়ারি) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুর নাম আফনান (১২)। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে গুলিবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। সংঘর্ষের সুযোগে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫৩ জন মায়ানমারের সন্ত্রাসী গুষ্ঠীর সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এরই একপর্যায়ে মায়ানমার দিক থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে।’
তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সীমান্ত এলাকা থেকে মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন