নওগাঁয় ট্রাকের চাপায় ৫ ভ্যানযাত্রী নিহত
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১১:২১ এএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১১:২১ এএম
নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। অন্য তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তারা মারা যান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহতরা কৃষক ছিলেন এবং নিজেদের জমির সবজি বিক্রির উদ্দেশে ভ্যানে করে যাচ্ছিলেন। এ সময় একটি ডাম্প ট্রাক এসে ভ্যানটিকে চাপা দেয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তাদের নাম-পরিচয় জানা যায়নি, তবে চালক বয়সে তরুণ বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরএমও ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ভোর ৫টার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত্যু হয়। এতে মোট পাঁচজন নিহত হয়েছেন।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি