বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩০ এএম | আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩০ এএম
বিশ্বের ১২৩টি দেশের শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এ তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক (একিউআই) অনুযায়ী, আজ রোববার সকাল ১১টায় কায়রোর বায়ুদূষণের স্কোর ছিল ৩৭৮, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত। একই তালিকায় ২৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডের মধ্যে পড়ে। তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা। শহর দুটি যথাক্রমে ১৯১ ও ১৯০ স্কোর অর্জন করেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। আর ৩০১-এর বেশি হলে বায়ুর মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন
- দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস
- দেশের ৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
- উপকূলে ঝড়ের শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা জারি
- ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা
- বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- ১৮ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- সাত জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত