বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৯ এএম
বিশ্বের ১১৯টি দেশের শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তৃতীয় স্থানে ভারতের দিল্লি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক (AQI) অনুযায়ী, লাহোরের স্কোর ছিল ৫০২—যা ‘দুর্যোগপূর্ণ’ মাত্রায় পড়ে। ঢাকার স্কোর ছিল ২৫২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে সকালে একসময় ঢাকার স্কোর ৩২২-এ পৌঁছায়, তখন বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে ছিল।
তালিকার তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ২৩৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। চতুর্থ অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ১৮১—এটি ‘অস্বাস্থ্যকর’ মাত্রায় রয়েছে। পঞ্চম স্থানে থাকা কোলকাতা স্কোর ১৭৭, যা-ও ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১–১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন
- বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
- ফের আসছে শৈতপ্রবাহ, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি
- পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- দেশজুড়ে আবারও তাপমাত্রা কমার আভাস
- পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন
- আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে
- হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ
- তীব্র শীতে কাঁপছে ঢাকা, তাপমাত্রা বাড়ার আভাস