মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩৯ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩৯ পিএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের কিছু এলাকায় আকাশমন্ডল আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস পরামর্শ দিয়েছে, এই সময়ের মধ্যে তাপমাত্রা ও আর্দ্রতার ওঠানামার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর নজর রাখা প্রয়োজন।
মার্চের এই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি, শিক্ষা ও জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যক্রম পরিকল্পনার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত