তেল নেওয়া নিয়ে বিরোধ, ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১১:১৫ এএম | আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১১:১৫ এএম
নড়াইল সদর উপজেলা-এর একটি ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাকচাপায় এক পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলায় কয়েকদিন ধরে তেলের সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দেয়। এর মধ্যে রাত আনুমানিক ২টার দিকে এক ট্রাকচালক লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্প কর্তৃপক্ষ তাকে নিয়ম অনুযায়ী অপেক্ষা করতে বলে। এতে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে চালক হুমকি দিয়ে চলে যান। পরে নাহিদ ও তার সহকর্মী স্টেশন থেকে বের হলে অভিযুক্ত ট্রাকচালক তাদের অনুসরণ করে এবং কিছু দূরে গিয়ে ইচ্ছাকৃতভাবে ট্রাক তুলে দেয়। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত ট্রাকচালক ও সংশ্লিষ্ট ট্রাকটি এখনো শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন