রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, আজ আরও বাড়ার শঙ্কা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১১:১২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১১:১২ এএম
চলতি বছর প্রথমবারের মতো তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বুধবার রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ২০২৬ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, বুধবার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে— ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিরাজগঞ্জে ৩৭.৮, কুষ্টিয়ায় ৩৭.৩ এবং দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র তাপপ্রবাহ এখন দেশের ২৭টি জেলায় ছড়িয়ে পড়েছে। রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা ও রাজশাহী বিভাগের বাকি অংশ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।
প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। বিশেষত শ্রমজীবীরা পড়েছেন চরম বিপাকে। হিট স্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ২৫ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করতে পারে এবং ২৭ এপ্রিলের পর উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
- সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- কাল থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, সাগরে লঘুচাপের আভাস