১৮ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:০৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:০৭ এএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
- দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
- দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস
- দেশের ৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
- উপকূলে ঝড়ের শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা জারি
- ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা