বায়ুদূষণে শীর্ষে ঢাকা
সোমবার, ১১ মে, ২০২৬ ১১:৩২ এএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১১:৩২ এএম
জলবায়ু পরিবর্তন ও অব্যাহত উন্নয়নকাজের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমশ বাড়ছে। এর বাইরে নেই বাংলাদেশের রাজধানী ঢাকাও। সাধারণত মে মাসে ঢাকার বায়ুদূষণ তুলনামূলক কম থাকে, কিন্তু এবার চিত্র উল্টো — দূষণ বরং বাড়ছে।
আজ সোমবার সকাল ১১ টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ঢাকা। এদিন ভোরে যা ছিল ১৯৫।
এই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, তৃতীয় স্থানে উজবেকিস্থানের রাজধানী তাসকেন্ট (১৪৭), চতুর্থে ভিয়েতনামের রাজধানী হানই (১৪৫) এবং পঞ্চমে চীনের চেংদু (১২৭)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো এবং ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ সবার জন্যই 'অস্বাস্থ্যকর' বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা 'খুব অস্বাস্থ্যকর' — এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন
- দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
- দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস
- দেশের ৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
- উপকূলে ঝড়ের শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা জারি
- ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা