ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা
বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:৩৪ এএম | আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:৩৪ এএম
একদিন বৃষ্টি না হওয়ায় রাজধানী ঢাকায় তাপমাত্রা হঠাৎ ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে স্বস্তির খবর হলো, আজ বুধবার ঢাকাসহ দেশের ৮টি অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৩ মে) সকাল ৭টায় দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল মাত্র ২৪ ডিগ্রি।
আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত