১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৫১ এএম
দেশের ১৪টি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আজ রোববার (১৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
- সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- কাল থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, সাগরে লঘুচাপের আভাস