দেশের ১২ অঞ্চলে দমকা হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১১:৫৯ এএম | আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬ ১১:৫৯ এএম
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (২৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই সতর্কবার্তায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
- দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
- দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস
- দেশের ৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
- উপকূলে ঝড়ের শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা জারি
- ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা