1. »
  2. আবহাওয়া

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সংকেত ১

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:৩৭ এএম | আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১১:৩৭ এএম

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সংকেত ১

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ রোববার (৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।