1. »
  2. সমগ্র দেশ

বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ এএম

বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম, সদস্যদের পেশাগত সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি বজলুর রশিদ সুইট। 

সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি ফটো সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়। পাশাপাশি ফটো সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

সভায় সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সংগঠনের সহসভাপতি জাফর আহমেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পাশারী রানা, সদস্য এম আর শাইনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।