দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম
দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
- রাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা
- রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- সাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস
- ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
- ৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- লঘুচাপের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
- মেঘলা আকাশ, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস