তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ০২:২০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ০২:২০ পিএম
দেশের তিন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
- দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
- রাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা
- রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- সাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস
- ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
- ৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- লঘুচাপের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা