ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২০ পিএম
ভারত সফরের জন্য সাকিব আল হাসানকে রেখেই ১৬ সদস্যের বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। কিন্ত ঘোষিত দলে নেই শরিফুল ইসলাম। আর প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ডাক পেলেন জাকের আলি অনিক।
ভারতের বিপক্ষে সিরিজের জন্যে বেশ কয়েকদিন ধরে পুরোদমে অনুশীলন করছেন লিটন-মুমিনুলরা। যদিও ঘোষণা করা হয়নি দল, তবুও সম্ভাব্য সবাই ছিলেন অনুশীলনে। তবে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে কারা উঠছেন ভারতের বিমানে।
সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দলে থাকা শরিফুল ইসলাম ছিটকে গেছেন ভারত সফর থেকে। চোট থাকায় তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে দল। বাকি পাকিস্তান সিরিজে থাকা সবাই আছেন দলে।
শরিফুলের বদলে অবশ্য কোনো পেসার নেয়নি, নেয়া হয়েছে জাকের আলি অনিককে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।
উল্লেখ্য, ভারতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা চেন্নাইয়ে যাবেন। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন টি-২০ ম্যাচ। তবে টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান এবং খালেদ আহমেদ।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি