ভারত–পাকিস্তান রাইভালরি আজ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৫ পিএম
ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত ও আবেগঘন প্রতিদ্বন্দ্বিতা ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের এই হাইভোল্টেজ লড়াই সামনে রেখে দুই দলেই চলছে কৌশলগত পরিকল্পনা ও সম্ভাব্য পরিবর্তনের আলোচনা। চূড়ান্ত একাদশে গুরুত্বপূর্ণ রদবদলের ইঙ্গিত মিলছে।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ ম্যাচটি শুরু হবে।
ভারতীয় শিবিরে ওপেনিং জুটিতে পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে না খেলা বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা একাদশে ফিরতে পারেন। সেক্ষেত্রে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে বেঞ্চে বসতে হতে পারে।
দলের নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে শক্তি জোগাবেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। স্পিন বিভাগে থাকতে পারেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। আর পেস আক্রমণের দায়িত্বে থাকবেন জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।
অন্যদিকে পাকিস্তান দলেও দুটি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। উইকেটরক্ষক-ব্যাটার উসমান খানের জায়গায় তরুণ খাজা নাফায় সুযোগ পেতে পারেন। টানা দুই ম্যাচে ব্যর্থতার পর উসমানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামানর ফেরাও প্রায় নিশ্চিত। নেতৃত্বে থাকবেন সালমান আলি আগা। ব্যাটিং লাইনআপে ভরসা থাকবেন বাবর আজম। অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শাদাব খান। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।
সম্ভাব্য ভারত একাদশ
ইশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।
সম্ভাব্য পাকিস্তান একাদশ
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়