1. »
  2. খেলার মাঠ

বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম

বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসিকে ছাড়া আন্তর্জাতিক উইন্ডোর দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই পাঁচ গোল করে জয় অনেকটা নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকো পাস, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও জিউলিয়ানো সিমিওনে। একটি গোল আসে বুরকিনা ফাসোর আত্মঘাতী গোল থেকে।

লাউতারোর এটি জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় গোল এবং ৪২তম গোল। এর ফলে সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে দেশের মাটিতে শেষবারের মতো জাতীয় দলের জার্সি পরার কথা রয়েছে লিওনেল মেসির।