চোট নিয়ে মাঠ ছাড়লেন হাসান
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৩৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৩৮ পিএম
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের শুরুতেই চোটের ধাক্কা খেল বাংলাদেশ। কনুইয়ের ব্যথায় ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয় পেসার হাসান মাহমুদকে। তবে কিছুক্ষণ পর আবার মাঠে ফিরেছেন এই পেসার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের খেলা শুরু হওয়ার পর বোলিংয়ে এসে ওভারের মাঝপথে ব্যথা অনুভব করেন হাসান। পরে ফিজিওকে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার অসমাপ্ত ওভারের বাকি দুই বল করেন মেহেদী হাসান মিরাজ।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার হাসান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তার শিকার চার উইকেট। তিন পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশের জন্য তার চোট তাই বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৯০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। রায়ান রিকেলটন ৫৬ এবং কাগিসো রাবাদা ৫ রান নিয়ে ব্যাট করছেন।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ চারটি, তাসকিন আহমেদ দুটি এবং মুমিনুল হক একটি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন
- ভারত সিরিজের আগে স্যান্টনারকে হারাল নিউজিল্যান্ড
- ইতালিকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সের জয়
- ঘরের মাঠে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান
- ফ্রান্সকে হারিয়ে ইতালির ৬৪ বছরের অপেক্ষার অবসান
- শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- স্যান্ডপেপার গেট বিতর্কে নতুন দাবি খাজার, মুখ খুললেন মিচেল স্টার্ক
- সাফে খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী
- ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান