বড় হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ১১:০২ এএম | আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ১১:০২ এএম
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। সেখানে বড় হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৩৪ রানের জবাবে রানতাড়ায় নেমে ক্যারিবিয়ান পেসারদের তোপে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও প্রয়োজন ২২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট।
এর আগে ৩৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাকির হাসান।
তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ৭ রানে ১০ বলে ৬ রান করে আউট হন তিনি।
তার বিদায়ের পর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক শাহাদত হোসেন দিপু। যদিও দলীয় ২৩ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২ বলে ৪ ও মুমিনুল ৩৬ বলে ১১ রান করে আউট হন।
এই দুই ব্যাটারের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ৫৯ রানে লিটন দাস সাজঘরে ফেরেন ১৮ বলে ২২ রান করে।
এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন মিরাজ। তবে দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৪৬ বলে ৪৫ ও তাইজুল ইসলাম ৯ বলে ৪ রানে সাজঘরে ফিরে যান। অন্যদিকে ৩৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন জাকের।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়