বাহরাইনকে ৭-০ গোলের ব্যাবধানে হারাল বাংলাদেশ
সোমবার, ৩০ জুন, ২০২৫ ১২:৪১ পিএম | আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫ ১২:৪১ পিএম
আগে দুইবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে শূন্যহাতে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৫ ম্যাচের সবগুলো হেরে ২৫ গোল খাওয়া বাংলাদেশ তৃতীয় অংশগ্রহণে পেলো প্রথম জয়।
গতকাল (রোববার) মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে। প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়েছিল।
দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। ফিফা র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন মাঠে কোনঠাসা ছিল ঋতুপর্ণা, তহুরা, শামসুন্নাহারদের কাছে। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধে গোল করেছে ৫টি। দ্বিতীয়ার্ধে যোগ করে আরো দুটি।
জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য পাঁচ গোলের ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, কোহাতি কিসকু, বদলি মুনকি আক্তার একটি করে। একটি বাহরাইনের আত্মঘাতি।
মাঝমাঠ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন পিটার বাটলার। বাম দিকে ঋতুপর্ণা চাকমা, ডান দিকে শামসুন্নাহার জুনিয়র ও মাঝে তহুরা খাতুনকে দিয়ে আক্রমণ শানিয়েছেন কোচ। তাতে পুরোপুরি সফল বাটলার।
৬৬ মিনিটে এক সাথে তিন খেলোয়াড় পরিবর্তন করেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা ও স্বপ্না রানীকে বসিয়ে মাঠে নামান সাগরিকা, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপাকে।শুরু থেকে শেষ পর্যন্ত এ ধাঁচে খেলেছেন আফঈদারা। তবে বড় জয়ের পরও একটা অতৃপ্তি রয়েই গেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। প্রথম ম্যাচে মিয়ানমার ৮ গোল দিয়েছে তুর্কমেনিস্তানের জালে। বাংলাদেশ করেছে ৭ গোল। তাই টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
আরও পড়ুন
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
- এমবাপের জোড়া গোল, সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল
- বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- কান্না, করতালি আর ভালোবাসায় মেসির আর্জেন্টিনা-অধ্যায়ের শেষ
- বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
- পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনাল স্বপ্নভঙ্গ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, ঘুরে দাঁড়াতে মাঠে নামছে লাল-সবুজের দল