ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন
সংবাদদাতা: মো: মুস্তাকিম বিল্লাহ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০২ পিএম
বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে আবারও নতুন অধ্যায় লিখলেন লিটন দাস। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ তিনি এখন দেশের সর্বোচ্চ ফিফটির মালিক।
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের অর্ধশতক এখন ১৪টি। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, যিনি ১৩টি ফিফটির মালিক ছিলেন। তবে লিটন মাত্র ১১০ ম্যাচ খেলেই এই কৃতিত্ব অর্জন করেছেন, যেখানে সাকিবের প্রয়োজন হয়েছিল ১২৯ ম্যাচ।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দুই অঙ্কের ফিফটির মালিক হয়েছেন কেবল এই দুই ব্যাটারই। দলের ওপেনার হিসেবে লিটনের এই ধারাবাহিকতা তাকে শুধু রেকর্ডবুকের শীর্ষে তুলেনি, বরং ভবিষ্যতের জন্যও এক দৃঢ় ভরসা হয়ে উঠছে।
এদিকে আজ আইসিসির র্যাংকিংয়েও উন্নতি করেছেন লিটন। সাম্প্রতিক পারফরম্যান্সে নিজের ব্যাটিংকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি