বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১২:২৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১২:২৯ পিএম
চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবেন ক্যারিবিয়ানরা। আর এই সফরকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। এই সফরে দুই সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করবেন শাই হোপ।
বাংলাদেশ সফর দিয়ে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরেও ফিরেছেন ওয়ানডে দলে।
এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস ও ব্যাটসম্যান আমির জাঙ্গু।
আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ওয়ানডেতেই অনুষ্ঠিত হবে ঢাকায়। টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৭ অক্টোর শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হবে টি–টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।
আরও পড়ুন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি
- বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-আর্জেন্টিনার আধিপত্য, আছেন ভোজিনহা-রুমও
- বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
- আজই কি মেসির শেষ ম্যাচ