জুমার পর
শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৭ এএম | আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৭ এএম
দীর্ঘ ৬ হাজার ৩শত ১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনে রাজসিক সংবর্ধনা দিয়েছেন দেশের সব স্তরের মানুষ। পরে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখে অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে বসুন্ধরা আবাসিকে এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেখান থেকে সরাসরি তার জন্য নির্ধারিত গুলশান অ্যাভিনিউয়ে বাসার চলে যান।
পূর্বে ঘোষণা করা সূচি অনুযায়ী গতকাল (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবারের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবারের সূচি অনুযায়ী, জুমার নামাজ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের জন্য জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান।
আজকের সূচিতে উল্লেখ রয়েছে, তারেক রহমান জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। বাবার কবর জিয়ারত শেষে ঢাকা সাভারের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাবেন।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা