নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১১:৩০ এএম | আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১১:৩০ এএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নতুন দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে সহযোগী সংগঠন "আমরা বিএনপি পরিবার"। সংগঠনটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও আছেন রিজভী নিজে।
গতকাল বৃহস্পতিবার সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছাবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ রিজভীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞায় দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রিজভীর সাহস ও আপসহীন ভূমিকাকে জাতীয়তাবাদী নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করা হয় বিবৃতিতে।
শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও রিজভীর ভূমিকার প্রশংসা করে সংগঠনটি। তাঁর দিকনির্দেশনা "আমরা বিএনপি পরিবার"-এর মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন রিজভীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।
আরও পড়ুন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর