বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ০১:১৬ পিএম
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। মিছিলটি বনানী গোল চত্বর হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেন। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, রাফি, জাকিরুল, রাজু, আবু হাসান, সবুজ, নাঈম, জোবায়ের সুলতান, পারভেজ ও সাগর। এ ছাড়া ছিলেন জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য রাহি হাসান, শহর ছাত্রদলের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান, সাংগঠনিক সম্পাদক তামিম এবং ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ফারহান। কলেজ ছাত্রদলের বিভিন্ন বিভাগের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ নানা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবিদুলের
- ছাত্রদল নেতা শাকিলের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতারা
- বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
- সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
- মৃত্যুর গুজব, বাসায় চিকিৎসা নিচ্ছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির