1. »
  2. রাজনীতি
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:২৩ এএম | আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:২৩ এএম

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়ন পেতে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোজাহিদ/দিনকাল