দেশের পক্ষের শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে : মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ০৪:০১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ০৪:০১ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আমি মনে করি।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
এর আগে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ চেয়ারপারসন কার্যালয়ে আসেন।
তিনি বলেন, ‘দেশ, মাটি ও মানুষের প্রতি খালেদা জিয়ার ভালোবাসাই দেশের মানুষকে আলোড়িত করেছে। দেশের ক্রান্তিকালে তাঁর চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
পীর সাহেবের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে উপরে তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা।’
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি