ইসিতে চলছে পঞ্চম দিনের আপিল শুনানি
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ১১:৫৮ এএম | আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ১১:৫৮ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ শুনানির জন্য ২৮১ থেকে ৩৮০ নম্বর আপিল আবেদন নির্ধারণ করা হয়।
আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে শুরু হয় শুনানি। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির এই শুনানি।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন।
গত চার দিনে আপিলে ২০৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
- সারাদেশে চাঁদাবাজদের তালিকা করে অভিযান চালাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আনসার ও ভিডিপিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেন টিকিট
- আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
- পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
- ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- অভিনন্দন বিলবোর্ড অপসারণের নির্দেশপ্রধানমন্ত্রির
- আজও শাহজালাল বিমানবন্দরে ৩৮ ফ্লাইট বাতিল