দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে
আনসার ও ভিডিপিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ০১:২৪ পিএম | আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬ ০১:২৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)কে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি’র দেশপ্রেম ও পেশাদারিত্বে তাদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি জনগণের সেবায় তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার গুরুত্ব আরোপ করেন।
এই সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি’র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
- সারাদেশে চাঁদাবাজদের তালিকা করে অভিযান চালাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেন টিকিট
- আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
- পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
- ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- অভিনন্দন বিলবোর্ড অপসারণের নির্দেশপ্রধানমন্ত্রির
- আজও শাহজালাল বিমানবন্দরে ৩৮ ফ্লাইট বাতিল
- পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার