বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৪৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৪৩ পিএম
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী ডেনিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ দক্ষ জনশক্তি, বড় বাজার এবং কৌশলগত অবস্থানের কারণে বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় দেশ।
তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণে সরকার কাজ করছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে ডেনমার্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
অন্যদিকে ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক এখন উন্নয়ন সহযোগিতা থেকে ব্যবসায়িক অংশীদারিত্বে পরিণত হচ্ছে। তিনি জানান, ডেনমার্কের কোম্পানি বিশেষ করে মারস্ক (Maersk) বাংলাদেশে সফলভাবে কার্যক্রম চালাচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করছে।
তিনি আরও বলেন, ডেনমার্ক বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমকে সমর্থন করে এবং প্রাণিসম্পদ ও ডেইরি ভ্যালু চেইন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী