1. »
  2. জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ০২:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ০২:১৬ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। 

মঙ্গলবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

সিইসি জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এ সংক্রান্ত আইনে নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ ঠিক করার কথা বলা আছে। সে কারণেই নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছে। 

জাতীয় সংসদ অধিবেশনে থাকলে এ নির্বাচন একভাবে হবে, আর না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে। সাক্ষাতে প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা হলেও নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। এটি চূড়ান্ত হলে জানানো হবে।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। সংসদ সচিবালয় এ নির্বাচনের ভোটার তালিকা দেবে, এ জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে চিঠিও দিয়েছে।

আরও পড়ুন