1. »
  2. জাতীয়

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১০:৫৯ এএম | আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১০:৫৯ এএম

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নির্বাচনসংক্রান্ত সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সেদিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়।

আরও পড়ুন