নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ এএম
মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা।
চাঁদপুরে জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা আজ শেষ হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকেই পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নামবেন জেলার অর্ধলক্ষাধিক জেলে। এতে জেলেপাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য।
মার্চ ও এপ্রিলজুড়ে অভয়াশ্রম এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে জেলেরা এখন নতুন উদ্যমে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন।
সদর উপজেলার বিভিন্ন জেলেপাড়া ঘুরে দেখা গেছে, জেলেরা জাল ও নৌকা মেরামত করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে ঋণ নিয়ে নৌকা ও জাল ঠিক করেছেন, ভালো ইলিশের আশায়।
জেলেরা জানান, নিষেধাজ্ঞা মেনে চললেও এ সময় সংসার চালাতে কষ্ট হয়েছে। এখন ইলিশ ভালো পেলে ঋণ শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তারা।
মৎস্য বিভাগ বলছে, এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে। দুই মাসে নিয়মিত অভিযানে আইন ভঙ্গের দায়ে প্রায় দুই শতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে সরকার জেলেদের সহায়তায় ৪ মাসে ১৬০ কেজি করে চালসহ অতিরিক্ত খাদ্য সহায়তা দিয়েছে। এখন জেলেদের প্রত্যাশা—নদীতে নামার পর ভালো ইলিশ ধরা পড়বে এবং তাতেই ঘুরে দাঁড়াবে তাদের জীবন-জীবিকা।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী