সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৪ এএম
জাতীয় সংসদের চলমান অধিবেশনে সংসদীয় রীতিনীতি মেনে চলার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার অধিবেশন চলাকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বক্তব্য দেওয়ার সময় কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তবে নিজের নির্ধারিত আসনে না গিয়ে তিনি দুই সারি পেছনে বসে পড়েন এবং আইনমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরই কেবল সামনের আসনে যান।
সংসদীয় রীতি অনুযায়ী, কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তার সামনে দিয়ে হেঁটে যাওয়া শৃঙ্খলাবিরোধী বলে বিবেচিত হয়। প্রধানমন্ত্রী সেই রীতিকে যথাযথ সম্মান দেখিয়েছেন।
দেশের সর্বোচ্চ নির্বাহীর এই আচরণ সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও প্রধানমন্ত্রীর এই সংসদ-সচেতনতার প্রশংসা করেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী