বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১১:৪৮ এএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১১:৪৮ এএম
জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রায় প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাড়ছে ক্রিকেটার সংখ্যা, প্রস্তুত ২৭ জনের তালিকা।
সর্বশেষ বোর্ড সভায় ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। গতবছর চুক্তিতে ছিলেন ২২ জন ক্রিকেটার।
মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ চুক্তিতে মাত্র দু’মাসের জন্য অন্তর্ভুক্ত ছিলেন। ফলে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা নেমে আসে ২১ জনে। এবার নতুন তালিকায় যুক্ত হচ্ছেন আরো ছয়জন।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।মিডিয়া প্রশিক্ষণ
জানা গেছে, কেন্দ্রীয় চুক্তিতে নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পারভেজ ইমন ও সাইফ হাসানও জায়গা পেতে পারেন।
এ বছর টেস্ট ও ওয়ানডে ম্যাচ বেশি থাকায় ইবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়কেও চুক্তিতে রাখা হতে পারে। এছাড়া নুরুল হাসান সোহানকেও ফেরানোর চিন্তা করছে বোর্ড।
কেন্দ্রীয় চুক্তিতে আসতে যাওয়া সম্ভাব্য ২৭ ক্রিকেটার
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
আরও পড়ুন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি
- বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-আর্জেন্টিনার আধিপত্য, আছেন ভোজিনহা-রুমও
- বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
- আজই কি মেসির শেষ ম্যাচ