1. »
  2. জাতীয়

পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৭ পিএম

পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই কারাগারগুলোতে স্থাপিত বুথে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। 

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি জানান, প্রয়োজনীয় পোস্টাল ব্যালট পেপার আগেই সব কারাগারে পাঠানো হয়েছে। ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় কারাবন্দিদের ভোটগ্রহণের সময়সীমা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, কারাগারের ভেতরে স্থাপিত বুথগুলোতে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে।

নিয়ম অনুযায়ী, কারাবন্দিরা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন।