পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২২ পিএম | আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২২ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান।
রবিবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, রমজান মাস হলো আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত সময়ে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করা যায়। এ মাস মহান আল্লাহর সন্তুষ্টি লাভ, নৈকট্য অর্জন ও ক্ষমা প্রাপ্তির সুযোগও প্রদান করে।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, পবিত্র মাহে রমজান ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহারের মাধ্যমে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা দেয়। ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা পাওয়া যায়, এবং দরিদ্র ও বঞ্চিতদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।
তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি।
প্রধান উপদেষ্টা অন্তর্ভুক্ত করেন, মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।
আরও পড়ুন
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ
- জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে : আলী রীয়াজ
- সংসদ সদস্যদের শপথ ১৬-১৭ ফেব্রুয়ারি: প্রেস সচিব
- তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
- সারাদেশে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি
- সমগ্র জাতিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা
- শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, বিশৃঙ্খলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার