আজ দ্বিতীয় দিন সচিবালয়ে
সকাল সাড়ে ৯টা থেকে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১২ পিএম
পবিত্র মাহে রমজানের প্রথম দিন আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গতকালও তিনি সচিবালয়ে অফিস করেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয় প্রস্তুত করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনা-এর মেরামত কাজ এখনো শেষ না হওয়ায় সাময়িকভাবে কয়েকদিন সচিবালয় থেকেই অফিস পরিচালনা করবেন তিনি।
আজকের কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মপরিকল্পনা নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, নদী ও খাল খনন এবং জলাধার পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেবেন তিনি।
আরও পড়ুন
- রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, অগ্রাধিকার পাবে হতদরিদ্ররা
- চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল
- সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র সুসংহত করা : মির্জা ফখরুল
- রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পাবে ১০ লাখ পরিবার
- রমজানে যে সূচিতে চলবে সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গাড়ি-বাড়ি, বেতন-চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধা পাবেন মন্ত্রিপিরষদের সদস্যরা
- বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক