রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, অগ্রাধিকার পাবে হতদরিদ্ররা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩২ পিএম
আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিবেশমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কিভাবে করবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেয়া হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে।
কত পরিবারকে দেয়া হবে তা জানতে চাইলে তিনি বলেন, এটা কিন্তু সার্বজনীন। এটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে- হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, মধ্যবিত্ত, এভাবে যাবে।
এই রমজানেই কি এটি শুরু হচ্ছে- এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত, পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এটুকু আমি জানি।
সিপিডি বলেছে যে আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু যদি না হয়, তাহলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের ওপর পড়বে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের খালি মেকানিজমটা বের করছে, মানে কার্যক্রমটা কিভাবে চালু করবে- সেটা নিয়েই কথা হয়েছে।
আরও পড়ুন
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী