বাড়ল ঈদের ছুটি
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১২:২১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১২:২১ পিএম
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির ঘোষণা দিয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট সাত দিন, যা আগের ঘোষণা থেকে এক দিন বেশি।
এর আগে প্রজন্মপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আরও দুই দিন ছুটি বাড়ানোর প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এক কর্মকর্তা জানান, ছুটি দীর্ঘ হলে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পারবেন, ফলে পরিবহন ব্যবস্থায় অতিরিক্ত চাপ কমবে।
চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সে অনুযায়ী ২১ মার্চ সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ (ঈদের আগে) এবং ২২ ও ২৩ মার্চ (ঈদের পরে) নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এতে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি নিশ্চিত হয়েছে।
গত বছরের দীর্ঘ ছুটির অভিজ্ঞতার আলোকে এবারও ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে ঈদযাত্রা আরও নির্বিঘ্ন হয়।
আরও পড়ুন
- নয়াপল্টনের শ্রমিক সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকারের স্বীকৃতির দিনে সারাদেশে নানা কর্মসূচি
- ইতিহাসে প্রথমবার একসঙ্গে ১৪ বিমান কিনল বিমান বাংলাদেশ
- হঠাৎ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
- অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ প্রত্যাহার
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী