নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ১ মে, ২০২৬ ০২:১৯ পিএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ০২:১৯ পিএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় মে দিবসের শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য হবে।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি জানান, বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন। ঢাকা ও আশপাশের জেলা থেকে লাখো নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে দলটি।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, এবারের মে দিবস একটি বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হয়ে পড়া এবং শিক্ষিত বেকারত্ব বাড়তে থাকা — এসব বিষয় শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
তিনি অভিযোগ করেন, অতীতে সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ বাড়ানো, পাটসহ রপ্তানিমুখী খাত দুর্বল করা এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি শ্রমের পরিসরকে সংকুচিত করেছে।
সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজের পরিবেশ ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরণ এবং রেশনিং ব্যবস্থা চালুসহ শ্রমিকদের অধিকারসংক্রান্ত একাধিক দাবি উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী