বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওডিআই
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ০২:৪০ পিএম | আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ০২:৪০ পিএম
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে আছেন আফিফ হোসেন ধ্রুব, লিটন দাসরা। সব ঠিক থাকলে মিডল অর্ডারে পাঁচ নম্বরে খেলবেন লিটন। দলের কথা ভেবে সাতে খেলবেন মেহেদী হাসান মিরাজ। ছয়ে রয়েছেন আফিফ। বোলিং ইউনিটে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের সাথে রয়েছেন নাহিদ রানা। ৩ পেসারের সাথে ১ স্পিনার।
পাকিস্তানের প্রথম তিন ব্যাটার অভিষিক্ত, সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত এবং শ্যামল হুসাইন। সাথে রয়েছেন বিপিএল মাতানো ফাহিম আশরাফও। সালমান আলী আঘা, মোহাম্মদ রিজওয়ানরা ধরবেন মিডল অর্ডারের হাল।
বুধবার (১১ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
একনজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ।
আরও পড়ুন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি
- বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-আর্জেন্টিনার আধিপত্য, আছেন ভোজিনহা-রুমও
- বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
- আজই কি মেসির শেষ ম্যাচ