1. »
  2. খেলার মাঠ

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১১:১৩ এএম | আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১১:১৩ এএম

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ (শুক্রবার) মাঠে নামছে মেহেদী হাসান মিরাজ–এর দল।

প্রথম ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রাজধানীর শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ২টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

মিরাজ নিশ্চিতভাবেই এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবেন। কারণ বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।

বাংলাদেশের একাদশে এদিন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে পাকিস্তানের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান:
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম / হারিস রউফ, আবরার আহমেদ।

সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পায় বাংলাদেশ। নাহিদ রানার গতিময় বোলিংয়ে মাত্র ১১৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ।

এ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। তিনি অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।