1. »
  2. জাতীয়

দিনাজপুরে খাল পুনঃখননকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:৩৭ এএম | আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:৩৭ এএম

দিনাজপুরে খাল পুনঃখননকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে খাল পুনঃখনন কার্যক্রমকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর আগমনকে সামনে রেখে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দীর্ঘদিন পর এলাকার গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। এরপর তিনি বাসে করে দিনাজপুরের দিকে রওনা দিয়েছেন। সড়কের পাশে সাধারণ মানুষ তাঁকে অভ্যর্থনা জানাতে ভিড় করেছে। প্রধানমন্ত্রীও হাত নাড়িয়ে উপস্থিতদের অভ্যর্থনা গ্রহণ করছেন।

একই চিত্র আমরা তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে সবসময় দেখতে পাওয়া যাচ্ছে। যেখানেই তিনি যান, সেখানেই মানুষ তাকে অভ্যর্থনা জানাতে ভিড় করেন। এমনকি ব্যস্ত ঢাকাতেও তিনি চলন্ত গাড়ি থেকে হাত নাড়িয়ে মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে খালটি ভরাট হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমে জমিতে পানি জমে থাকত এবং কৃষিকাজে চরম দুর্ভোগ পোহাতে হতো। পাশাপাশি জলাবদ্ধতার কারণে গ্রামের বিভিন্ন সড়ক ও বাড়ির আশপাশেও সমস্যা তৈরি হতো। এখন খাল খননের উদ্যোগ নেওয়ায় মানুষ নতুন আশায় বুক বাঁধছেন।

অনেকে কোদাল নিয়ে এসেছেন, যা দিয়ে তাদের বাবা-দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সঙ্গে খাল খননে অংশ নিয়েছিলেন। তারা উচ্ছ্বাসিত হয়ে বলছেন, “আমরা খুবই খুশি যে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন এবং তা এত দ্রুত বাস্তবায়ন হচ্ছে। আমাদের বাবা-দাদারা তারেক রহমানের বাবার সঙ্গে কাজ করেছেন, আর আমরা উনার সঙ্গে কাজ করছি।”